শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

খালেদা জিয়ার মামলার নথির বিষয়ে সরকারকে হস্তক্ষেপ না করার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নথি উচ্চ আদালতে পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

জয়নুল আবেদীন বলেন, ‘বিচারিক আদালতের রায়ে বেগম জিয়ার পাঁচ বছরের সাজা দেওয়া হলে আমরা আপিল করি। সেই শুনানি শেষে আদালত বলেছেন যেহেতু এরইমধ্যে আমরা এ মামলার নথি তলব করেছি তাই আগে নথি আসুক, তারপর আমরা জামিনের বিষয়ে আদেশ দেবো।

ওই আদেশের পর আমরা তিনজন আইনজীবী নিযুক্ত রেখেছি নথির বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য এবং নথি কিভাবে দ্রুত আনা যায়। আমরা মনে করেছিলাম বিচারিক আদালতের নথি হাইকোর্টে আসতে দেরি হবে না। কিন্তু সরকারের হস্তক্ষেপে নথি পাঠাতে নিম্ন আদালত বিলম্ব করছে’।

সরকারের কয়েকজন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, 'সরকারি লোকেরা ও অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়া তার আইনজীবীদের জন্য কারাগারে।’ এটা দুঃখজনক। আমি বলছি, আমাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই'।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট রায়হান বিশ্বাস প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ