শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার করলে হতে পারে যে ৩ বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উৎসাহ, আগ্রহ কিংবা ভালো মুহূর্তগুলো অনেকেই শেয়ার করতে ভালোবাসেন। নিজের তো বটেই সন্তানের ছবিও অনেকে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই শেয়ার করা আপনার জন্য অনেক সময় বিপদের কারণ হয়েও দাঁড়াতে পারে।

ছবি শেয়ার করে কিছুক্ষণ পর তা কেটে দিয়ে অনেকে হয়তো নিজেকে নিরাপদ মনে করতে পারেন। কিন্তু এটাও ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। চলুন দেখে নেয়া যাক সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার করলে কী ধরনের বিপদ ঘটতে পারে।

১. সন্তানকে গোসল করানোর মুহূর্ত অনেকেই শেয়ার করতে পছন্দ করেন। কিন্তু কোনো শিশু পর্নোগ্রাফারের হাতে যদি এই ছবি পড়ে তবে তিনি সেটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতেই পারেন।

২. সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন সেই মুহূর্তের খুঁটিনাটি শেয়ার করলে সেই তথ্য নিয়ে অসাধু কোনো ব্যক্তি আপনার ও বাচ্চার অবস্থান জেনে কেনো ধরনের ক্ষতি করতেই পারেন।

৩. বাচ্চার বিদ্যালয়ের নাম, খেলার মাঠ কিংবা কোচিং সেন্টার সম্পর্কিত তথ্যই হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় আপডেট করে রেখেছেন। কিন্তু আপনার সেই তথ্য নিয়ে কোনো মানবপাচারকারী চক্র খুঁজে পেতে পারেন আপনার সন্তানকে। তারা টার্গেট করলে হতে পারে ভয়াবহ বিপদ। সময় টিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ