বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুজাম্মিল হত্যার বিচার না হলে পরিণতি শুভ হবে না: আল্লামা ওলীপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুরে আটরশী বেদআতী কর্তৃক মাদরাসার ছাত্র শিক্ষকের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং মাদরাসা শিক্ষার্থী মুজাম্মিলের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জৈন্তাপুরের দরবস্ত বাজারে আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে আন্তর্জাতিক মুফাচ্ছিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেন, ইতিহাস ঐতিহ্যের শান্ত এ জনপদকে যারা অশান্ত করেছে তাদের রেহাই নেই। তাদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, গত ২৬ ফে্রুয়ারি রাতে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে এটাকে কেউ ধামাচাপা দিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করলে পরিণতি শুভ হবে না। অবিলম্বে মুজাম্মিল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সারা দেশে আগুন জ্বলবে।

আলেম উলামাদের সাথে বেয়াদবি করে কেউ পার পায়নি। ইহ ও পরকালীন সকল ক্ষেত্রে মাদরাসা, মসজিদ এবং হক্কানী উলামা মাশায়েখ বিদ্বেষীদের পদস্থলন ঘটবে।

তিনি বৃহত্তর জৈন্তার শালিস সমন্বয় কমিটির ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজপথে নামি নাই, আমাদের দাবি পরিস্কার মুজাম্মিল হত্যাকারী আটরশি বেদাতীদের কোন ছাড় দেওয়া যাবে না।

গতকাল শুক্রবার বিকেলে মাদরাসা ছাত্র মুজাম্মিল হত্যা ও মাদরাসার নিরীহ শিক্ষক ছাত্রদের উপর আটরশি ও বেদাতী কর্তৃক হামলার প্রতিবাদে দরবস্ত বাজারে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ হাবিবুর রহমান দরবস্তির সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, দরগাহ মাদরাসার মুহতামীম মুফতী আবুল কালাম জাকারিয়া, লামনি গ্রাম মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুল জব্বার।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাওলানা নূরুল হক, মুফতী জামাল উদ্দিন, মাওলানা রুহুল আমিন, মুফতী জিল্লুর রহমান, মাওলানা মুবাশ্বির আলী, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ, সাংবাদিক ফয়েজ আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আজহার, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা মাহমুদ হোসেন, মাওলানা রাসেল মাহফুজ প্রমুখ।

শহীদ মোজ্জাম্মেল আলী রহ. জানিয়ে গেল কওমী ছাত্রের পরিচয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ