বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

দূর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দূর্নীতির অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুই ঘন্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ।

শুক্রবার সকালে পুলিশের তদন্ত কর্মকর্তারা নেতানিয়াহুর বাসভবনে ঢুকেন, এবং ৫ ঘণ্টা পর বের হয়ে যান। একই সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে ভিন্ন এক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটির সবচেয়ে বড় টেলিকম কোম্পানিকে অবৈধ সুবিধা দেয়া এবং নেয়ার অভিযোগ রয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মামলার প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে ভিন্ন ভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর বাইরেও নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে। সেগুলোর একটি হলো- ইসরায়েলের ইয়েদিয়ত আহারোনত পত্রিকাকে নিজের পক্ষে খবর প্রচার করতে বলেন নেতানিয়াহু। বিনিময়ে প্রতিদ্বন্দ্বী পত্রিকার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইয়েদিয়ত আহারোনতকে সাহায্য করার আশ্বাস দেন তিনি।

আরেকটি অভিযোগ, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত হলিউড মুঘল বলে পরিচিত আহনন মিলচ্যানসহ বিভিন্ন ভক্তের কাছে থেকে তিনি অন্তত ২ লাখ ৮৩ হাজার ডলার মূল্যের ‘উপহার’ গ্রহণ করেছেন। উপহারগুলোর বেশির ভাগ ছিল শ্যাম্পেন ও সিগার। মিলচ্যানকে মার্কিন ভিসা পেতে সাহায্য করার বিনিময়ে এই ঘুষ নেন তিনি।

সূত্র: এএফপি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ