শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প; বাংলাদেশ ভারত রাশিয়ার মধ্যে চুক্তিস্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সুষ্ঠু ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ, ভারত ও রাশিয়ার মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মস্কোয় এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম সাইফুল হক, ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন ও রোসাটমের উপ-মহাপরিচালক নিকোলে স্পাস্কি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। এ চুক্তির ফলে ভারতের পরমাণু বিজ্ঞানী ও পরমাণু বিজ্ঞান প্রকল্প সংক্রান্ত ব্যবস্থাপনা কুশলীরা রাশিয়া ও বাংলাদেশ সরকারের সম্মতিক্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে কাজ করার সুযোগ পাবেন।

বাংলাদেশি বিজ্ঞানীরা মনে করছেন এ চুক্তিস্বাক্ষর বাংলাদেশের উন্নয়নে বেশ সহায়তা করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন সরঞ্জাম ও উপাদান দিয়ে ভারত সহযোগিতা করবে বলেও জানা যায়।

কওমি স্বীকৃতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক; আইন চূড়ান্ত করছে সরকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ