শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

তালেবানের সঙ্গে শান্তিচুক্তিতে মরিয়া কেনো আফগান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তানের সংবিধান সংশোধন করে হলেও তালেবানকে বৈধতা প্রদান এবং তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছেন।  এ ঘোষণা আফগানিস্তানের রাজনীতিতে ইতিবাচক সাড়া জাগিয়েছে। আন্তর্জাতিক মহলও আশান্বিত হয়েছেন।

গতকাল বুধবার কাবুলে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আফগান প্রেসিডেন্ট দেশের রাজনৈতিক সংকট কাটাতে তার পরিকল্পনার কথা তুলে ধরে নতুন এ ঘোষণা দেন।

২৫ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আফগানিস্তানের রাজধানী কাবুলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সম্মেলনের লক্ষ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়া এবং তার জন্য গ্রহণযোগ্য রূপরেখা তৈরি করা।

আফগান প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, আমাদের কাছে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় ঐক্যের সরকার কোনো প্রকার পূর্বশর্ত ছাড়াই তালেবানের সঙ্গে ফলপ্রসূ ও গ্রহণযোগ্য শান্তিচুক্তি সম্পাদন করতে চায়। সংবিধান সংশোধন করে এক নতুন শান্তি কাঠামো তৈরি করা হবে। যাতে তালেবানের সাথে শান্তিচুক্তি করা সম্ভব হয় এবং আফগান গৃহযুদ্ধ বন্ধ হয়।

তবে তিনি বলেছেন, তালেবানকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জাতীয় ঐক্যের সরকারকে স্বীকৃতি দিতে হবে।

সংবিধান সংশোধনের প্রস্তাবনার ব্যাখ্যা করে আশরাফ ঘানি বলেন, তিনি তালেবানকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চান। যেনো তারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

একই সঙ্গে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তালেবান বন্দীদের মুক্তি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তালেবান যোদ্ধাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টিও শান্তিপ্রক্রিয়ার আইনী কাঠামোয় অন্তর্ভূক্ত হবে।

আশরাফ ঘানি পূর্বে তালেবানকে ‘সন্ত্রাসী’ ও ‘বিদ্রোহী’ শব্দে সম্বোধন করলেও এবারের বক্তব্যে ‘বন্ধুভাবাপন্ন’ শব্দটি ব্যবহার করেছেন।

আফগান প্রেসিডেন্ট জানান, তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলকেই আলোচনার ভেন্যু হিসেবে অগ্রাধিকার দিবেন। তবে তালেবান চাইলে যেকোনো মুসলিম রাষ্ট্রে আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, কাবুল অবশ্যই তালেবানের বিরুদ্ধে বলবৎ নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাদের পাসপোর্ট ও ভিসা লাভের ব্যাপারে চেষ্টা করবে। যেনো তারা শান্তি আলোচনায় অংশ নিতে পারে।

বিশেষজ্ঞগণ তার এ প্রস্তাবে গুলবুদ্দিন হেকমেতিয়ারের সঙ্গে সম্পাদিত চুক্তির ছায়া দেখতে পাà¦