বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

শ্রমিক ইউনিয়নের সাখে মোটর মালিক গ্রুপের বিরোধ: ১১ জেলার সাথে ঢাকামুখী বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উত্তরাঞ্চলের ১১ জেলার সাথে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে বগুড়ার উপর দিয়ে ওই জেলাগুলো থেকে ঢাকামুখী কোন বাস চলাচল করতে দেখা যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সূত্র মতে, গতকাল মঙ্গলবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে গত সোমবার রাত থেকে শুধুমাত্র বগুড়া থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ছিলো। আজ বুধবার সকাল থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।

ঐক্য পরিষদের সভাপতি আবদুল লতিফ মণ্ডল জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সাথে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে গত কয়েকদিন ধরে বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। গত সোমবার নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাবার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।

তিনি আরও জানান, এর প্রতিবাদে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিন বগুড়া থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখেন বগুড়ার মালিকরা। তবে অন্যান্য জেলা থেকে ঢাকাগামী বাসগুলো চলাচল করেছে যথারীতি। কিন্তু গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এবং আটক ৩৪টি গাড়ি ঢাকা থেকে ছেড়ে না দেয়ায় আজ বুধবার সকাল থেকে এই অঞ্চলের সব জেলা থেকে ঢাকামুখী কোনো বাস চলাচল করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ