বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিক্ষাসফরের বাস খাদে : আহত ২০ মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে শিক্ষাসফর একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর দাখিল মাদরাসার ছাত্র ও শিক্ষকরা ছিলেন।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বাসটি এখন খালে পড়ে আছে এবং বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোন মৃতদেহ পাওয়া যায়নি।

পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন বলেন, সকালে শ্রীরামপুর মাদরাসা থেকে দুটি বাস পিকনিকের উদ্দেশে বের হয়। একটি বাসে ছাত্রীরা ও আরেকটি বাসে ছাত্ররা ছিল। উভয় বাসেই শিক্ষকরা ছিলেন।

সকাল সাড়ে ১১টার দিকে খামারপাড়া এলাকায় পৌঁছালে ছাত্রবহনকারী বাসটি উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করে। এখনও বাসটি পানির মধ্যে আছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বাসটি উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ