বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাজধানীতে বাবা-ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর থানা এলাকায় বাবা ও ভাইয়ের ছুরিকাঘাতে শাহিন হোসেন (২৬) নামের এক তরুণ নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতে আজিমপুরের নিউ পল্টন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের ছোট ভাইকে আটক করেছে। তবে তার বাবা পলাতক রয়েছেন।

নিহত শাহিন হোসেনের বাবার নাম নুর ইসলাম ও ছোট ভাই সাইদুল ইসলাম শুভ। তারা নিউ পল্টনের একটি বাসায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে শাহিন ছিলেন সবার বড়। নিহত শাহিন দুই সন্তানের বাবা ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার পরিদর্শক শুভাষ কুমার পাল জানান, বাবা-ছেলের মধ্যে বিরোধ ছিল। এর জেরে বাবা ও তার আরেক ছেলে মিলে তাকে (শাহিন) হত্যা করে। প্রাথমিকভাবে এটাই জানা গেছে। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, শাহিন মাদকাসক্ত হওয়ায় দুই মাস রিহ্যাবে ছিল। গত সপ্তাহে তাকে রিহ্যাব থেকে বাড়িতে আনা হয়। গতকাল রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১ টায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ