বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আদালত থেকে পালিয়েছে হাতকড়া পরা আসামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: হাতকড়া পরা অবস্থায় রাজশাহীর আদালত থেকে পালিয়ে গেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক আসামী। খবর বিডি প্রতিদিন।

তিনি রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার মো. আশরাফের ছেলে। পালানোর সময় মাদকসেবী এই আসমি পুলিশের হাতকড়াটিও নিয়ে গেছেন।

গতকাল সোমবার রাজশাহীর মহানগর হাকীম আদলাতে এই ঘটনা ঘটে। আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যান।

আদালত সুত্রে জানা যায়, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে নগরীর দুই থানায় দুটি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় তিনি এক মাসের সাজাপ্রাপ্ত। অন্য আরেকটি মাদকের মামলায় মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিলো।

এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এ তোলা হয়েছিলো। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিলেন। আর দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য।

পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো হয়েছিল। আর ইব্রাহিমকে একাই একটি হাতকড়া পরানো হয়েছিল।

পুলিশ সদস্য মাসুদ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়েই দৌড় দেন। এরপর পুলিশ তার পিঁছু নিলেও দুপুর দেড়টা পর্যন্ত তাকে ধরা যায়নি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আসামি পালিয়ে যাওয়ার পর বিষয়টি তাকে জানানো হয়। তিনি আদালতে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।

আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আদালত থেকে পালানোর অপরাধে ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ