শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সব দলের অংশগ্রহণে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের ডিসেম্বর মাসেই নির্বাচন কমিশনের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার বিকেলে আমিনবাজার এলাকায় হিজড়া ও বেগুনবাড়ি গ্রামের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী নির্বাচন নিয়ে বিএনপির দেওয়া প্রস্তাবনা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সময়ে সরকার রুটিন ওয়ার্ক কাজ করবে বলেও জানান।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার কখনোই দ্বায়মুক্তির বিচারে বিশ্বাসী নয়। তাই খালেদা জিয়ার বিচারকার্য দ্বায়মুক্তির হবে না বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ নেতা হিসেবে যখন দেশ পরিচালনা করছেন, তখন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক দুইবারের প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটছেন। তাই কোনো অবস্থাতেই দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে জনগণকে হুঁশিয়ারি করেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের ট্রেজারার অ্যাডভোকেট সামিউল হকসহ আমন্ত্রিত অতিথিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ