বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার একদিন হবেই: দুদক কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি করলে জেলে যেতে হবে। দুর্নীতিবাজরা যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার একদিন হবেই। দুদকের মামলায় আদালতের রায়ে ইতিমধ্যে যার বিচার প্রভাবশালী দুর্নীতিবাজরা পেতে শুরু করেছে।

দুর্নীতির বিরুদ্ধে জনগণের কাছে অন্তত সেই বার্তা পৌঁছে দিতে পেরেছি। একই সাথে আমরা দেখিয়ে দিয়েছি, যতো বড় ক্ষমতাবানই হোক না কেন দুদকের মামলায় তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। অন্যান্য ক্ষমতাবানরাও কেউ ছাড় পাবে না।

'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন' শ্লোগনকে ধারণ করে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুদকের ৮৩তম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, দুর্নীতি করবেন চাকরী হারাবেন, জেলে যাবেন। তাই একমাস সময় দেয়া হলো ভালো হয়ে যান। নতুবা রেহাই পাবেন না।

কমিশনার আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে এদেশ সত্যি সত্যি সোনার বাংলাদেশ হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিককালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কমিশনার বলেন, এরজন্য কতিপয় অভিভাবকরা দায়ী। তারা তাদের সন্তানদের ফাঁস হওয়া প্রশ্নপত্রের ব্যাপারে উৎসাহি করে থাকেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ