শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

ঈশ্বরহীন পৃথিবী ও ভবিষ্যতের মৌলবাদী আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর
কবি ও কলামিস্ট

‘ধর্মহীন পৃথিবী’র ব্যাপারে কথা বলছেন বিজ্ঞামনষ্ক লোকজন। আমাদের দেশে সাধারণ লিখিয়ে দু-চারজন বললেও, পশ্চিমা সমাজের বহু বিজ্ঞজন ধর্মহীন পৃথিবীর কথা বলে আসছেন।

ধর্মহীন পৃথিবী কেন দরকার, বিজ্ঞানপ্রণীত আগামী সভ্যতা বিনির্মাণে এর প্রয়োজনীয়তা, কীভাবে এমন সমাজব্যবস্থা গড়ে ওঠবে— এসব বিষয়ে বিস্তর আলোচনা করে চলেছেন তারা।

স্বভাবতই, বিজ্ঞানপুজ্য বর্তমান সভ্যতা তাদের ঈশ্বরহীন পৃথিবীর নান্দনিক থিউরি ঢক ঢক করে গিলতে শুরু করেছে। যে পৃথিবীতে ঈশ্বর নেই, সে পৃথিবীতে ধর্মও নেই। ধর্ম নেই মানে নানা ধর্ম নিয়ে মানুষের মাঝে সংঘাতও নেই। সংঘাত না থাকার ফলে বিশ্ব বিজ্ঞানের ডানায় ভর করে তরতরিয়ে এগিয়ে যাবে।

পশ্চিমের বিজ্ঞানপুজারী ব্যক্তিবর্গ এমন পৃথিবীর স্বপ্নই দেখছেন বহুদিন ধরে।

এখন আমার যেটা প্রশ্ন— আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছে কতোদিন? ধরা যাক আইজ্যাক নিউটনের বলবিজ্ঞান ও মহাকর্ষীয় ধারণা থেকেই আধুনিক বিজ্ঞানের নতুন অগ্রযাত্রা। তাহলে বলা যায়, আধুনিক বিজ্ঞানের বয়স বড়জোর সাড়ে তিনশো বছর।

ধর্মের জন্ম কবে? ধর্মের জন্ম মানুষ পৃথিবীতে আগমনের পর থেকেই। এটা বিজ্ঞানও স্বীকার করে। হোক তাদের থিউরি অনুযায়ী সেটা যেকোনো লৌকিক বা আচরিক ধর্ম, কিন্তু মানুষের আবির্ভাবের পর থেকেই ধর্ম পৃথিবীতে আছে। এবং বিস্ময়ের ব্যাপার হলো, ধর্মের অস্তিত্ব মানুষ আগমনের সঙ্গে সঙ্গে সেই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর বুক থেকে ধর্মের বিলুপ্তি ঘটেনি।

লোকজ বিশ্বাসের কারণে বা আধিপত্য বিস্তারের কারণে বিভিন্ন ধর্মের বিলুপ্তি ঘটেছে ঠিকই, কিন্তু সেখানে প্রবল বিক্রমে বিস্তার লাভ করেছে নতুন আরেক ধর্ম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাই ধর্মের কোনো বিলোপ ঘটেনি।

কিন্তু বিজ্ঞান? বিজ্ঞান প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। বছরে বছরে বিজ্ঞানের একই শাখায় নতুন থিউরি আসছে পুরোনো থিউরিকে ভুল প্রমাণিত করে। প্রতিদিন বিজ্ঞান নতুন ফর্মুলা আবিষ্কার করে অতীতের মেশিনকে ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে। আপ থেকে আপগ্রেড হচ্ছে এবং হতেই থাকবে। পৃথিবীতে মানুষ যতোদিন থাকবে ততোদিন বিজ্ঞান পরিবর্তিত হতেই থাকবে।

এখন, যে জিনিস নিজেই নিজের থিউরির ওপর স্থায়ী নয়, যেটার একদিনের স্থায়িত্ব নেই— সেই বিজ্ঞান কীভাবে ধর্মের স্থান দখল করতে পারে? বিজ্ঞানেà¦