বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইফোর্ট এনেছে আকর্ষণীয় ডিজাইনের নতুন চারটি টি-শার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: ‘শালীনতা ও আধুনিতার মিশেলে হোক আপনার পোশাক’ এই শ্লোগান সামনে রেখে রুচিশীল ও বাহারি ডিজাইনের টি-শার্ট নিয়ে পথচলা শুরু করেছিলো ইফোর্ট বিডি।

দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের চেতনায়  সামাজিকভাবে বিভিন্ন বার্তা সম্বলিত আকর্ষণীয় ডিজাইনের টি-শার্ট এনে ইতোমধ্যে গ্রাহকের মন জয় করতে পেরেছে ইফোর্ট বিডি।

পোশাকের জগতে আধুনিতা ও রুচিশীলতা এখন গ্রাহকের প্রথম পছন্দ। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের পোশাকগুলোই গ্রাহক পছন্দের শীর্ষে থাকে।

কিন্তু বর্তমানে বাজারে অধিকাংশ পোশাকে ডিজাইনের নামে দেশিয় সংস্কৃতির বিরুদ্ধাচরণ করে বিদেশি ও কুরুচিপূর্ণ ডিজাইনে ভরপুর থাকে।

ডিজাইনের ক্ষেত্রে কিছু নিম্নমানের ডিজাইন ও কালারের পোশাকও বাজারে পাওয়া যায় এখন। সেগুলোর জন্যও রয়েছে মোটাদাগের বিরাট সংখ্যক গ্রাহক। কেউ আছেন ভালো পোশাক না পেয়ে বাধ্য হয়েই অপছন্দনীয় কিংবা রুচিশীল নয় এমন পোশাক কিনে থাকেন।

অতি-আধুনিতার ঝোকের বশে বর্তমান সমেয়ের তরুণ-তরুণী ও কিশোরদের মাঝে দেশ-বিদেশের নামি, দামি তারকা শিল্পী, সেলিব্রেটি, খেলোয়ার, সিনেমার নায়ক-নায়িকাদের ছবি ব্যবহার করে সস্তা ডিজাইনের বিভিন্ন ধরনের টি-শার্ট ব্যাবহার বিশেষভাবে লক্ষ্যণীয়।

এই ধরনের পোশাকে অনেক সময় শালীনতা বলতে কিছু থাকে না। বলা চলে পোশাকের মানের চেয়ে অশ্লীলতা হয় উঠে আকর্ষণের প্রধান উপকরণ। যা আমাদের দেশীয় সাংস্কৃতির সাথে একদমই বেমানান।

এসব কিছু বিবেচনায় রেখে দেশের রুচিশীল মননশীল গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের বেশ কিছু টি-শার্ট নিয়ে অনলাইন মার্কেট প্লেস ইফোর্ট বিডির পথচলা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নতুন চারটি ডিজাইনের টি শার্ট বাজারে এনেছে ইফোর্ট। ডিজাইন গুলো এখনো অবমুক্ত করা হয়নি তবে শিগগিরই করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াসিন আহমাদ।

তিনি জানান, ইফোর্টের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ডিজাইনগুলোর নমুনা আপলোড করার পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাই।

অনেকেই নিজের জন্য, স্বজনের জà¦