বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

আইনজীবীদের ভুলেই খালেদা জিয়া কারাগারে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আইনজীবীদের ভুলের কারণেই বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ কারাগারে রয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা তামিলের এখতিয়ার বিচার বিভাগের। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় বিচার সমন্বয় কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম। ৩৩ লাখ মামলার জট আছে, বিচারসংক্রান্ত সকল প্রতিষ্ঠানের সমন্বয় নেই বলেই এটি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কার্যকরভাবে কাজ করলে মামলাজট কমবে বলে মন্তব্য করেছেন আনিসুল হক। জানান, কমিটি হবে বিচারসংক্রান্ত সমস্যা সমাধানে ওয়ানস্টপ সার্ভিস।

ঔপনিবেশিক কারাবিধি দিয়ে বন্দিদের অধিকার নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ১২৪ বছর আগের কারাবিধি এখনো বহাল আছে। এটা সংশোধনের প্রয়োজন। এসময়, চলতি বছর কারাবিধি সংশোধন হবে জানান আইনমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ