আওয়ার ইসলাম: আরো অনেক কিছুর মতো বইয়েরও ডিজিটাল সংস্করণ এখন পাওয়া যায়। বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এসব ডিজিটাল বই বা ই-বুক পড়া যায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে। এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নেয়া যাক-
বইপোকা
দেশি প্রতিষ্ঠান মোবিওঅ্যাপ তৈরি করেছে ‘বইপোকা’। আইওএস এবং অ্যানড্রয়েডের অপারেটিং সিস্টেমে চলা সব ধরনের স্মার্ট ডিভাইসে অ্যাপ্লিকেশনটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
কপিরাইটের আওতামুক্ত কিছু বই ‘ডিফল্ট’ হিসেবে এতে দেওয়া আছে। এগুলো পড়া যাবে বিনা মূল্যেই। পাশাপাশি অ্যাপটিতে থাকা ‘ইন-অ্যাপ পারচেজ’ সুবিধা কাজে লাগিয়ে বই কিনেও পড়া যাবে।
অ্যাপটিতে বুকমার্ক, হাইলাইটার, আন্ডারলাইন, অ্যানোটেশন, পেইজ জাম্প, বুক রেটিংয়ের মতো কিছু সুবিধাও আছে।
ব্যবহারকারীর নিজের লেখা বা সংগ্রহে থাকা বই বা অংশবিশেষ পিডিএফ আকারে অ্যাপটিতে যুক্ত করা যাবে। ‘সোশ্যাল শেয়ার’-এ ক্লিক করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বই শেয়ারও করা যাবে।
প্রকাশক এবং লেখকদের মেধাস্বত্ব রক্ষা ও আর্থিক ক্ষতি রোধে নিজস্ব পিডিএফ রিডার তৈরি, ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট (ডিআরএম), দুই স্তরের নিরাপত্তা এবং এনক্রিপশনের ব্যবস্থা রেখেছে মোবিওঅ্যাপ।
গুগল প্লেস্টোরে ৩.৮ রেটিং পাওয়া অ্যাপটি ৫০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
অ্যানড্রয়েড ডাউনলোড ঠিকানা : https://goo.gl/HWGqAx
আইওএস ডাউনলোড ঠিকানা : https://goo.gl/KUCSGJ
বইঘরে অনেক ই-বই
বইঘর অ্যাপটিতে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে বই পড়া যাবে। বাংলা বইয়ের অনেক সংগ্রহ রয়েছে অ্যাপটিতে। বিনা মূল্যের বইয়ের পাশাপাশি কিনে পড়ার সুযোগও আছে।
‘নাইট মোড’ নামে বিশেষ সুবিধা আছে অ্যাপটিতে। এই সুবিধায় বই পড়ার সময় চোখের ক্ষতি কম হবে। বিভাগ ও নাম অনুসারে সার্চ সুবিধা আছে। প্রকাশক ও বিষয়ভিত্তিক সার্চও করা যাবে। যেকোনো আকারের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় (অ্যাডজাস্ট) হয়ে যাবে বইগুলো। বইয়ের টেক্সটকে হাইলাইট ও আন্ডারলাইনও করা যাবে।
গুগল প্লেস্টোরে ৪.৫ রেটিং পাওয়া এই অ্যাপটিও ৫০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
ডাউনলোড ঠিকানা : https://goo.gl/rs5sPb
অ্যাপে পাঠ্য বই
শিক্ষার্থীদের বইয়ের বোঝা নিয়ে আলোচনা হচ্ছে আকসার। বয়সের তুলনায় ভারী ব্যাগ বহনে স্বাস্থ্যঝুঁকিও আছে। এ ক্ষেত্রে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ ‘টেক্সট বই’। অ্যাপটিতে পাঠ্য বই ডাউনলোড করে পড়া যাবে।
প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির বই রয়েছে অ্যাপটিতে। বিভাগ ও শ্রেণি অনুযায়ী বইগুলো পর্যায়ক্রমে সাজানো রয়েছে। ইন্টারনেট সংযুক্ত অবস্থায় প্রয়োজনীয় পাঠ্য বইটিতে ক্লিক à