শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


কুরআন শরিফ কি নির্বাচনী প্রতীক হতে পারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

গতবছর বেশ কিছু নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তারা নতুন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

এসব নতুন প্রতীকের তালিকায় রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন। তালিকায় আছে গমের শীষ ও গমের ছড়া, জাহাজ, চাঁদ, ঝাড়ু, মোবাইল, স্যাটেলাইট, নাকফুল, পালকী, তালগাছ।

তবে বাংলাদেশ ইসলামিক গাজী নামের একিট নতুন দল তাদের দলীয় প্রতীক চেয়েছে কুরআন শরিফ। গতকাল আওয়ার ইসলামে এ খবর প্রকাশের পর অনেক অনলাইন এক্টিভিস্ট এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তাদের ভাষ্য, কুরআন কখনোই নির্বাচনী প্রতীক হতে পারে না। কেননা এর মাধ্যমে পবিত্র ধর্ম গ্রন্থের অবমাননার অবকাশ রয়েছে।

সমালোচকদের বক্তব্য, একটি ইসলামি রাজনৈতিক দলের কাছ থেকে এমন প্রত্যাশা করেনি তারা। কুরআনকে  নির্বাচনী প্রতীক বরাদ্দ করলে, রাস্তা-ঘাট, দোকান-পাটে কুরআন সম্বলিত পোস্টার পবিত্র এই গ্রণ্থের অবমাননার কারণ হবে।

‘বাংলাদেশ ইসলামিক গাজী’ নামক রাজনৈতিক দলটির বিষয়টি বোঝা উচিৎ ছিল।

মাওলানা মামুনুর রশিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘একটি ইসলামি ভাবধারার রাজনৈতিক সংগঠনের কাছে এমনটা প্রত্যাশা করিনি আমরা। পবিত্র কুরআন কোন খেলনা নয় যে যেখানে-সেখানে টাঙিয়ে দেব!  আশা করি, নির্বাচন কমিশন ব্যাপারটি বুঝবেন এবং কুরআনকে নির্বাচনী প্রতীক হিসেবে অনুমোদন দেবেন না।’

তবে অনেকে বিপরীত মতও দিয়েছেন। খাইরুল ইসলাম নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটি ইসলামি দল কুরআনকে নির্বাচনী প্রতীেক হিসেবে আবেদন করতেই পারেন।  বিষয়টি আমাদের ইতিবাচক দৃষ্টিতে দেখলে সমস্যা কোথায়?’

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনুল কারীমকে নির্বাচনী প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া কতটা যুক্তিযুক্ত হতে পারে এ ব্যাপারে জানতে চাইলে বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন আওয়ার ইসলামকে বলেন, পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনকে মুসলিমরা সর্বোচ্চ সম্মানের স্থানে রাখে এবং একজন মুসলিমের সবকিছু, আবেগ-অনুভূতি কুরআনের সঙ্গে জড়িত।

সুতরাং, আমাদের রাষ্ট্রের এমন রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতি এবং নির্বাচনের মতো বিতর্কিত ক্ষেত্রে কুরআনকে ব্যবহার করা বা নির্বাচনী প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া বড় এ