বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ওরশ থেকে ফেরার পথে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোলাপগঞ্জে ওরশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে একজন খুন হয়েছেন। তিনি যুবলীগ কর্মী বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার ভাদেশ্বরের কাদিপুরে এ ঘটনা ঘটে।

নিহত আফসার হোসেন (১৭) ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের ছেলে। তিনি ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার কাদিপুরে একটি মাজারে ওরশে যুবলীগকর্মী আফসারের সঙ্গে কয়েকজন লোকের কথাকাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকারও হন আফসার।

পরে ওরশ থেকে ফেরার সময় গভীর রাতে আবারও হামলার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ