শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

গায়ে পেট্রোল ঢেলে কিশোরীকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়ির অদূরেই এক কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মারল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ে। ওই দিন গ্রামেরই একটি মাঠ থেকে কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।

বিকেল তখন সাড়ে চারটে। গ্রামেরই বাজারে সাইকেল নিয়ে সবজি আনতে বেরিয়েছিল ওই কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় তাঁর পিছু নিয়েছিল কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই ওই কিশোরীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পরই সেই দেহ গ্রামের মাঠে ফেলে দিয়ে আসে তারা। তবে কেন ওই কিশোরীকে পুড়িয়ে মারা হল সে বিষয়টি স্পষ্ট নয়। খুনের আগে কিশোরীর যৌন নির্যাতন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা হয়ে যাওয়ার পরও কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খুঁজতে বেরোন। পরিবারের এক সদস্য জানান, তখনই তাঁদের কাছে খবর আসে গ্রামের বাইরের মাঠে একটি অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে। পুলিশকেও খবর দেন গ্রামবাসীরা।

ঘটনাস্থলে গিয়ে শিউরে ওঠেন কিশোরীর পরিবারের লোকেরা। কিশোরীর দেহের প্রায় পুরোটা পুড়ে যাওয়ার পরও চিনতে ভুল হয়নি তাঁদের। দেহটি যেখানে পড়েছিল, তার ঠিক পাশেই একটি সাইকেল, ওড়না এবং চটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকেরা তাদের কাছে জানান ওই সাইকেল নিয়েই মেয়েটি সবজি কিনতে বেরিয়েছিল।

পুলিশ জানিয়েছে, কিশোরীর অগ্নিদগ্ধ দেহের পাশ থেকে একটি পেট্রোলের ক্যান ও একটি দেশলাই মিলেছে। পুলিশের ধারণা, মেয়েটিকে পুড়িয়ে মারতে পেট্রোল ও দেশলাই ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ