বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

শরীয়তপুরে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ৩, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. আশরাফ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে বিল্ডিং কনষ্ট্রাকশনের মালামাল ও ১০জন লেভার নিয়ে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার পথে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তখন ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত সাতজন।

নিহতরা হলেন- জামালপুর জেলার ছাদ্দাম হোসেন (২২), হালিম হোসেন (২২) । এই খবর লেখা পর্যন্ত এক জনের নাম এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন- হায়দার (২৩), মঞ্জুরুল (২০), সাইদুল ইসলাম (২১), নাজমুল (১৭), জহিরুল ইসলাম (২২), খোকন (১৭), সুমন (৩০)।

আহতদের ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ