বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়েকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম বেল্লাল হোসেন। তার বাবার নাম পাঁচু মাঝি। রায় ঘোষণার সময় বেল্লাল আাদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে ধর্ষণ করেন। পরে ভিকটিম তার মাকে বিষয়টি জানান। মা স্থানীয় মাতব্বরদের ঘটনাটি জানান।

পরে একই বছরের ১২ জুন মা ফুলবানু বাদী হয়ে সদর থানায় বেল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ