শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

রাজশাহীতে আজানের সময় বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় ভাষণ চলাকালীন আসরের আজানের সময় নিজের বক্তব্য বন্ধ রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকাল চারটা ২০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি রাজশাহীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিকাল সাড়ে চারটার সময় আজান শুরু হলে প্রধানমন্ত্রী তার বক্তব্য বন্ধ রাখেন। তিনি বলেন, এখন আজান হচ্ছে, আজান শেষ হলে আমি আমার বক্তব্য আবার শুরু করবো।

এর আগে বক্তব্যের শুরুতেই একবার জিজ্ঞেস করেন, ‘আজান দিচ্ছে?’ তখন প্রধানমন্ত্রীর আশপাশে থাকা নেতাদের কথায় আশ্বস্ত হয়ে আবারও বক্তব্য শুরু করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভার সময়ও আসরের আজানের সময় বক্তব্য বন্ধ করেছিলেন প্রধানমন্ত্রী।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ