মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পেরুর দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে (প্রধান মোটরওয়ে) একটি যাত্রীবাহী দ্বিতল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার একাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ