বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

চলে গেলন অন্ধ হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে অন্ধ হাফেজ নামে ব্যাপক পরিচিত হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সন্ধ্যায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেশের বিভিন্ন জেলায় হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম ওয়াজ করতেন। তার ওয়াজ শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা সকাল সাড়ে ৯টায় গাবতলী পাইলট হাইস্কুল মাঠে, ২য় জানাজা বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে এবং ৩য় জানাজা বাদ জোহর ধুনট থানার নিমগাছী তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

হাফেজ আবদুল্লাহ মাত্র চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি দুই চোখ হারান। তখন থেকেই তিনি পুরোপুরি অন্ধ হয়েছিলেন। শিশু বয়সেই তিনি জীবনের সাথে কঠিন যুদ্ধের মুখোমুখি হন। পারিবারিকভাবে ইসলামী ভাবধায় বেড়ে ওঠেন তিনি। কঠোর পরিশ্রম আর সাধনায় এক সময় পুরো কুরআন শরিফ মুখস্ত করেন তিনি। তখন থেকেই তার পরিচিতি অন্ধ হাফেজ নামে হতে থাকে।

কর্ম জীবনেও আলো ছড়িয়েছেন আলোহীন হাফেজ আবদুল্লাহ। বগুড়ার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাদরাসা ‘সন্ধাবাড়ী রহমানিয়া মাদরাসা’র ৩০ বছর মুহাদ্দিস ছিলেন।

জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত সাধারণের মধ্যে পৌঁছে দেয়ার কাজ করে গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা আহমদ শফীর হাতে সৌদি শায়খের সনদগ্রহণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ