সৈয়দ ফয়জুল আল আমীন: কোনো জাতি বা গোষ্ঠীকে জানতে হলে তার সংস্কৃতির দিকে তাকালেই সব পরিষ্কার হয়ে যায়। অপরদিকে, সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে, একটি জাতি রাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি অন্য একটি জাতি বা রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া। সাংস্কৃতিক আগ্রাসন আধুনিক সভ্যতার একটি বড় অভিশাপ।
আমাদেরও আছে গর্ব করার মতো হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি। কিন্তু ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন আমাদের গৌরবোজ্জ্বল সংস্কৃতিকে আজ সুকৌশলে কোনঠাসা করছে। এককথায়, দিনে দিনে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণের মাত্রা ছাড়িয়ে গেছে।
কিন্তু ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীলরা যে উদাসীন। তারা কি এমনটি ভাবেন না যে, ভবিষ্যৎ প্রজন্মকে বিদেশি সংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করতে না পারলে একদিকে যেমন হারিয়ে যাবে আমাদের গৌরবোজ্জ্বল সংস্কৃতি, তেমনি আমরা পিছিয়েও পড়ব।
আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে যেভাবে বিদেশি, বিশেষ করে ভারতীয় সংস্কৃতির মোড়কে বাস্তবতাবিবর্জিত কাল্পনিক ও মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী সংস্কৃতির নগ্ন আগ্রাসন চালানো হচ্ছে, তাতে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে খুব বেশি দেরি আছে বলে মনে হয় না।
বলতে চাচ্ছি, ভারতের ফেনসিডিল আগ্রাসনে আমাদের যুব সমাজ শেষ হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হওয়ার পর এবার দেশটির একাধিক টিভি সিরিয়ালের আগ্রাসনে রীতিমতো মগজ ধোলাই হতে চলেছে এই জাতির।
জন্ম পরিচয় আর নামে মুসলমান হলেও আচার-আচরণে, ভাবনা-চিন্তায় আমরা কেন ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে পড়ছি? তাহলে কি নিজস্ব ‘স্বকীয়তা’ বলতে আমাদের কিছু থাকবে না? আমরা কি ভারতীয় সিরিয়াল নির্মাতাদের টার্গেট হয়েই বাঁচব? না, তা হতে পারে না। হওয়া উচিত নয়।
বলতে দ্বিধা নেই, ভারতীয় এসব চ্যানেলের কারণে বাংলাদেশি চ্যানেলগুলো আজ হুমকির মুখে। ভারতীয় চ্যানেলের চাপে বাংলাদেশি চ্যানেলগুলো যেন নিজেদের হারিয়ে খোঁজার উপক্রম।
সেই সঙ্গে হুমকির মুখে পড়েছে দেশীয় সংস্কৃতি। প্রশ্ন হতে পারে- ভারতীয় স্টার জলসা, জি-বাংলা, স্টার প্লাসসহ বিভিন্ন বিতর্কিত চ্যানেলগুলোতে কি মুসলমানদের সংস্কৃতি আছে? বলা যায়, তাদের নিত্যদিনের সিরিয়াল-নাটকে মন্দিরের ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢোলবাদ্য, পূজার সরঞ্জাম প্রাধান্য দেওয়া হয়। তাদের সংস্কৃতিÑভাইফোটা, ভালোবাসা দিবস, উল্কি, হোলিখেলা, রাখি বন্ধন ইত্যাদি প্রচার করা হয়।
এককথায়, চ্যানেলগুলোর মাধ্যমে ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে আমাদের দেশে। যেসব সিরিয়ালে শিক্ষার কিছু à¦