বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নওগাঁয় ব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর রাণীনগরে ট্রেনের ছাদে করে ভ্রমণের সময় ব্রিজের ধাক্কায় চার যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানিয়েছেন, যাত্রীরা আন্তঃনগর দূতযান এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। এসময় রাণীনগরে পৌঁছলে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিচে পড়ে গিয়ে মারা যায়।

লাশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আকবর আলী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ