বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

কবর থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বজ্রপাতে নিহত এক ব্যক্তির কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গ্রামের পাখী বেগম পরেরদিন বুধবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর খোড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

জানা গেছে, এই গ্রামের আফতাব আলীর ছেলে মিলন হোসেন নাটোরের আত্রাই ধান কাটতে গিয়ে গত বছরের ১৩ মে বজ্রপাতে নিহত হয়।

নিহতের বাবা জানান, সেখান থেকে মিলনের মরদেহ এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুরির ভয়ে চারিদিকে ইটের গাঁথুনি দিয়ে কবরটি বেঁধে দেন। তারপরেও ইটের নীচ থেকে মাটি সরিয়ে কঙ্কালটি চুরি করে নেয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ