বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আমি মুসলিমই থাকতে চাই : ভারত সুপ্রিম কোর্টকে হাদিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরল 'লভ জিহাদ' মামলায় হাদিয়ার আর্জি খারিজ করে তাঁকে বাবার অভিভাবকত্বে থাকার নির্দেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হাদিয়া। হাদিয়ার ধর্মান্তরণে আইএস-এর মদত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।

ওয়েব ডেস্ক: 'আমি মুসলিম। মুসলিমই থাকতে চাই।' সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানালেন কেরল 'লভ জিহাদ' মামলার প্রধান পাত্রী হাদিয়া।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে হাদিয়া ওরফে আকিলা অশোকন জানিয়েছেন, তিনি শাফি জাহাঁর স্ত্রী হওয়ার জন্যই ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তিনি মুসলিমই থাকতে চান। এর আগে বারবার স্বামীর সঙ্গে থাকতে চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন হাদিয়া।

কেরল 'লভ জিহাদ' মামলায় হাদিয়ার আর্জি খারিজ করে তাঁকে বাবার অভিভাবকত্বে থাকার নির্দেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হাদিয়া। হাদিয়ার ধর্মান্তরণে আইএস-এর মদত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।

ঘটনার তদন্ত করে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দেয় এনআইএ। তারা জানায়, কেরলে মহিলাদের চরমপন্থী করে তুলতে ব্যপকভাবে কাজ করছে একটি চক্র। এখনো পর্যন্ত ৮৯টি এধরণের ঘটনা সেরাজ্যে মিলেছে বলে দাবি এনআইএ-র।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ