বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শরীয়তপুরে ইশা ছাত্র আন্দোলনের র‌্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা সভাপতি জান মুহাম্মাদ তারেকের নেতৃত্বে শরীয়তপুর কোর্ট চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে শরীয়তপুর মডেল টাউনস্থ জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা কার্যালয়ে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইশাছাত্র আন্দোলন জেলা সভাপতি জান মুহাম্মাদ তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা সদস্য সচিব এস এম আহসান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মাওলানা হাফিজুর রহমান ও জেলা ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি মাওলানা হযরত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মাদবর, মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ