বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারতে ৮ হাজার শিশুর অংশগ্রহণে ‘কুরআন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য আয়োজিত বিশেষ কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত রোববার অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক্সপ্রেসের দিয়ে বার্তা সংস্থা ইকনা জানায়, প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮ হাজার প্রতিযোগী এতে অংশ নেন।

ইউনাইটেড ফোরাম ফর কুরআনিক স্ট্যাডিজ (UFQS) উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজ্যের বিজয়ওয়াড়া শহরে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিজয়ী প্রতিদ্বন্দীরা ১০ থেকে ২০ হাজার রুপি নগদ অর্থ পুরস্কার পেয়েছেন।

বিগত ৪০ বছর ধরে এ প্রতিযোগিতা প্রতি বছর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন প্রতিযোগিতা আয়োজনকারী কর্মকর্তারা।

প্রসঙ্গত, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যটি দেশের দক্ষিনাঞ্চলে অবস্থিত এবং এর রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। প্রদেশে প্রায় ৭০ লাখ মুসলমান বসবাস করে যা প্রদেশটির মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ