রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে মুগ্ধ মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ আয়োজন করা হয়। এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ আনন্দিত টাইগার কাপ্তান।

কক্সবাজারের হাফেজ ইয়াসিন আরাফাত খানের (৮৬ দিনে হাফেজ) হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার পর এমন অনুভূতির কথা জানান তিনি।

মাশরাফি বলেন, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ থেকে অনেকে দেশের বাইরে গিয়ে কোরআন প্রতিযোগিতায় যখন পুরস্কার পায় তখন খুব ভালো লাগে।

এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এতে আমাদের দেশের সম্মান বাড়ে। আমি আশা করি ভবিষ্যতে এর সংখ্যা আরও অনেক বাড়বে।

তবে অনুষ্ঠানে আসতে দেরি করায় বাচ্চাদের কণ্ঠে কোরআন শুনতে না পারায় অনেকটা আক্ষেপ করেন মাশরাফি। বলেন, এখানকার প্রতিযোগীদের মতো আমার মেয়েও কোরআন তেলাওয়াত শিখছে।

ভবিষ্যতে এই রকম আয়োজনে কোরআন তেলাওয়াত শুনবো। এছাড়া অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য সবার কাছে দোয়া চান টাইগার কাপ্তান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ