রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩, অল্পে বাঁচলেন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির মাথায় ভেঙে পড়ল হেলিকপ্টার। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার মেক্সিকোতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকেই। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো নাভারেটে প্রাইডা। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি।

জানা যায়, নিয়ন্ত্রণ হারানোর ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

হেলিকপ্টারটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো ছাড়াও গর্ভনর অ্যালেজান্দ্রো মরুট ছিলেন হেলিকপ্টারে। তারা দু'জনেই প্রাণে বেঁচে যান।

মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এক সাংবাদিকও হেলিকপ্টারে ছিলেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে তিনটি দেহ পড়ে ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ