আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি ও ৮টি সমঝোতার খাতকে সংক্ষিপ্তভাবে হাজির করা হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির বৈঠকের পর দিল্লির হায়দারাবাদ হাউসে দুই দেশের প্রতিনিধি-স্তরের বৈঠকে দুই দেশের মধ্যে ৯টি খাতে সমঝোতা হয়। ইরানের প্রেসিডেন্ট রুহানি এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে ওইসব সমঝোতা সম্পন্ন হয়।
যে যে বিষয়ে সমঝোতা হলো
১. দ্বৈত কর ও আর্থিক দুর্নীতি প্রতিরোধ: আয়ের ওপর কর আরোপের ক্ষেত্রে দ্বৈত কর ও আর্থিক দুর্নীতি প্রতিরোধে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। বিনিয়োগ ও সেবার প্রবাহ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিগুণ করের বোঝা এড়াতেই এই চুক্তি করা হয়। চুক্তিটিতে ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ইরানের অর্থমন্ত্রী ড. মাসুন কারবাসিয়ান স্বাক্ষর করেন।
২. ভিসা প্রক্রিয়া সহজকরণ: কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিদের ভিসা প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক সই করা হয়। দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের ভ্রমণ সহজ করার জন্য ভিসার সহজলভ্যতা নিশ্চিত করার জন্য এই সমঝোতা সম্পন্ন হয়। সুষমা স্বরাজ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাভেদ জারিফ দুই দেশের পক্ষে সমঝোতা স্বাক্ষর করেন।
৩. প্রাযুক্তিক সহায়তা: প্রত্যাবাসন চুক্তির আওতায় প্রাযুক্তিক সহায়তা বিনিময়ের বিষয়ে অনুসমর্থন করা হয়েছে। এর মাধ্যমে ২০০৮ সালে স্বাক্ষরিত প্রত্যাবাসন চুকি আরও কার্যকর হবে। ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পক্ষে অর্থমন্ত্রী এতে স্বাক্ষর করেন।
৪. ছাবাহার বন্দর চুক্তি: ইরান অ্যান্ড ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড নামে অন্তর্বর্তী সময়ের জন্য ছাবাহারের ‘শহীদ বেহেস্তি বন্দর’র ফেস-১ এর ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে দেড় বছরের জন্য বন্দরটির বহুমুখী ব্যবহারের জন্য ইজারা দেওয়া হবে। চুক্তিটিতে ভারতের পক্ষে নৌ-পরিবহণ মন্ত্রী নিতিন গাদকারি ও ইরানের পক্ষে সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ড. আব্বাস আখুন্দি স্বাক্ষর করেছেন।
৫. চিকিৎসা সহযোগিতা চুক্তি: ওষুধের ঐতিহ্যগত ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে দুই দেশের চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির জন্য সহায়তা বাড়ানো হবে। এজন্য চিকিৎসা শিক্ষা, অনুশীলন, ওষুধ ও ওষুধ ছাড়া থেরাপি এর আওতায়