বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নাসিরনগর উপনির্বাচনে ইসলামী ঐক্যজোটরে প্রার্থী একেএম আশরাফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; আগামী ১৩ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে ইসলামী ঐক্যজোটরে প্রার্থী হচ্ছেন আবুল কাসেম মো. আশরাফুল হক। তিনি মিনার প্রতিকে নির্বাচন করবেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে দাখিলকৃত তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চোধুরী। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার এই তিন জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাইয়ে অন্য দুই বৈধ মনোনয়ন ধারী হলেন, আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ।

নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, জাতীয় সংসদের ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুলের বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ