বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নিখোঁজের ৪ দিন পর পুকুরে পাওয়া গেল মাদরাসা ছাত্রীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৪ দিনপর পুকুর থেকে পাপিয়া আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া  জানান, রোববার সকাল ৬ টার দিকে দাউদপুর ইউনিয়নের বীর হাটাব এলাকার হাসিব রাজের মেয়ে ও স্থানীয় দেবই কাজীরবাগ হিফজুল কোরআন আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী পাপিয়া আক্তার তার মায়ের কাছে টয়লেটে যাবার কথা বলে নিজ ঘর থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাশ্বর্বতী দেবই এলাকার আমিনউদ্দিন মাষ্টারের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করার পর নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের লোকজন লাশ দেখে চিনতে পারে এটা পাপিয়ার লাশ।

লাশের বুকে ও পায়ে কালো দাগের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়না তদন্তে জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ইন্সপেক্টর । এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ