বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আজ থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, চট্টগ্রাম প্রতিনিধি

আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হচ্ছে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে দু'দিন ব্যাপী ৩৩তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। দু'দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ ভারত -এর সন্মানিত মহাপরিচালক আল্লামা আবুল কাসেম নোমানী, আওলাদে রাসুল সা. আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।

জমিয়তে উলামায়ে হিন্দ এর মহাসচিব আল্লামা সাইয়েদ মাহমুদ মাদানী সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। আজ বাদ যোহর হতে সম্মেলনের কার্যক্রম আরম্ভ হওয়ার কথা রয়েছে। সংস্থার সভাপতি জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী ও সংস্থার মহাসচিব ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টার এর মুহতামিম আল্লামা আরশাদ রাহমানী দেশের সর্বস্থরের তাওহীদি জনতাকে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, জামেয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম আল্লামা ইউনুছ (হাজী সাহেব) রহ., হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা মুহতামিম ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আবদুর রহমান রহ. এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।