শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকের কাউন্সিল; যে বিষয়গুলো ভাবা একান্তই জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর ১০ম মজলিসে উমুমী সভা অনুষ্ঠিত হলো সোমবার। দেশের কওমী মাদরাসাসমূহের সর্ববৃহৎ জাতীয় প্রতিষ্ঠানের এই উমুমী সভা বা কাউন্সিল ঘিরে আগে থেকেই আলেম– ছাত্রসহ সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মানুষের ব্যপক আগ্রহ ছিল।

কাউন্সিলে বেফাকের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৭ জন সহ সভাপতি, ৯জন সহকারী মহাসচিব ও ১৫জন সাংগঠনিক সম্পাদকসহ মোট সদস্য সংখ্যা ১১৬।

কমিটিতে শীর্ষ পর্যায়ে যারা স্থান পেয়েছেন তাদের বুজুর্গি, যোগ্যতা ও আন্তরিকতা প্রশ্নাতীত। কিন্তু যুগযুগ ধরে দেশের ধর্মীয়, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষমতার উৎস যদি এক কেন্দ্রেই নির্ধারিত হয়ে যায় তাহলে নতুন নেতৃত্ব গড়ে উঠবে কিনা এই সন্দেহ অনেকের।

এছাড়াও কাউন্সিলের বিভিন্ন বিষয় নিয়ে চলছে নানা পর্যালোচনা–সমালোচনা। সেগুলোর ভালোমন্দের বিশ্লেষণে না গিয়ে একজন ক্ষুদ্র তালিবে ইলম হিসাবে নিজের কিছু উপলব্ধি শেয়ার করতে চাই-

এক. ‘শিক্ষাবোর্ডের’ শিক্ষাসচিব নেই

বেফাকের মূল কার্যক্রম যেহেতু শিক্ষাসংক্রান্ত, তাই প্রত্যাশা ছিল এখানে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে একজন ‘শিক্ষাসচিব’' নির্বাচিত হবেন, যিনি দক্ষ জনবল নিয়ে শুধু এ কাজের জন্যই সময় দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষাবিভাগ সংক্রান্ত কোন পদই আলাদাভাবে ঘোষিত হয়নি।

বস্তুত বেফাক নামে একটি শিক্ষাবোর্ড হলেও গতানুগতিক কোনো বোর্ড নয়। দেশের প্রায় ৭০ ভাগ কওমি মাদরাসা এই বোর্ডের অধীনে। দল-মত নির্বিশেষে শীর্ষ আলেমদের প্রায় সবাই আছেন এই বোর্ডের সঙ্গে।

তাই বাংলাদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রকৃতি, দেশ–সমাজ, জনসংখ্যার আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন ইত্যাদি বিষয়ে বেফাকের যে ভূমিকা থাকা দরকার ছিল বিগত সময়ে তা হয়নি।

গত ২০ বছর যাবত কওমী সনদের স্বীকৃতি আদায়ে বেফাক যে পরিমাণ সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছে, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তার সিকিভাগও ব্যয় হয়নি। এই সময়ে বেফাকভুক্ত মাদরাসার সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্রীভাবে পরীক্ষাও হচ্ছে প্রতি বছর।

কিà¦