বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক অব্যহত থাকবে: বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে বাদশাহ সালমান সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ মৌলিক সম্পর্ক অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হেনজেল সোমবার বাদশাহ সালমানের অফিসিয়াল বাসভবনে এক বৈঠকে বক্তব্য রাখেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সৌদি আরবের ২০৩০ সালের লক্ষ্যকে সমর্থন করে। সৌদি সরকার তার দৃষ্টিভঙ্গি ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা পাবে। আমরা বিশ্বাস করি যে, উভয় দেশ আমাদের অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে উপকৃত হবে এবং এই অংশীদারিত্ব বাড়তে থাকবে। তিনি আরো বলেন, সৌদি আরবের উন্নয়নের জন্য সরকার এর নতুন পরিকল্পনা পুরো বিশ্বে নতুন করে পরিচিতি অর্জন করবে।

তিনি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য বাদশাহকে জোর আবেদন জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। আমরা তা আরো এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৬৬ হাজার সৌদি শিক্ষার্থী রয়েছে। আমরা এই সম্পর্কের আরো উন্নতি চাই। বাদশাহ সালামন যুক্তরাষ্ট্রের দূতের বক্তব্যকে সমর্থন করে দু’দেশের সম্পর্ক অব্যহত ও শক্তিশালী করার ঘোষণা দেন।

 

সূত্র:  আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ