বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিস্ফোরণের পর আকাশে দেখা যায় ছিন্নভিন্ন দেহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের মেলায় বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে দুপুরে জানিয়েছেন মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি আরো জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন বলে আশপাশের দোকানদাররা জানিয়েছেন। তাঁদের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। প্রতিবছরই তাঁরা আদিনাথ মেলায় আসতেন এবং বেলুন বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও আদিনাথ মেলায় বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন স্বামী-স্ত্রী। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুনসহ স্বামী-স্ত্রী ওপরে উড়ে যান। শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

এইচজে