বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পিরোজপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: পিরোজপুরের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নেছারাবাদ উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে আব্দুস ছাত্তারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ সময় আব্দুল ছাত্তারের শাশুড়ি ফাতেমা ঘরে ছিলেন। আগুনে আব্দুস ছাত্তারের ঘর ও পার্শ্ববর্তী আব্দুর রহিমের ঘর পুড়ে যায়। দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে এলাকাবাসী সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আব্দুস ছাত্তারের ঘর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ