শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ভালুকায় কারখানার বাসে ধর্ষণের শিকার নারী শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় কর্মস্থল থেকে কারখানার বাসে করে বাসায় ফেরার পথে ১৪ বছর বয়সী এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বাস ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত হাফিজুল ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে শনিবার রাতে একটি ধর্ষণ মামলা (নং ১৭) দায়ের করেছেন।

ধষির্তার পরিবার ও থানা সূত্রে জানা যায়, স্থানীয় বাদশা টেক্সটাইল মিলে ফিনিশিং সেকশনে আছিয়াা আক্তার কাজ করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে কারখানার বাসে করে সে বাসায় ফিরছিল। বাসের হেল্পার হাফিজুল কিশোরীকে নির্ধারিত স্থানে নামতে না দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় এবং তাকে বাসে আটকে রেখে ধর্ষণ করে।

পরদিন তার কর্মস্থলে গিয়ে সে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানা কর্তৃকপক্ষ ভালুকা মডেল থানাকে অবহিত করলে পুলিশ ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে গ্রেফতার করে।

মেয়েটির মা জানান, তার মেয়ে প্রতিদিনের মত রাতে বাসায় না ফেরায় পরদিন মেয়ের খোঁজে অফিসে গেলে অফিসের লোকজন তাকে ঘটনাটি জানায়। পরে শনিবার রাতে এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে ড্রাইভার শামীম ও হেল্পার হাফিজুলকে আসামী করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা (নম্বর-১৭) দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত হেল্পার হাফিজুল ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ