শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

টয়লেটে ভিডিও গেমসে মগ্ন: ভয়ঙ্কর বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

যারা টয়লেটে বসে সব ভুলে গিয়ে স্মার্টফোনে ভিডিও গেমসে মগ্ন হয়ে যান, তাদের জন্যে রয়েছে গা শিউরে ওঠা এক খবর। চীনের এক ব্যক্তির তেমনটাই ঘটে গেছে। টয়লেটে বসার পর একটা সময় কাজ শেষ হলেও স্মার্টফোন থেকে উঠতে পারছিলেন না। আর এতেই তাকে চরম মূল্য দিতে হলো। তার দেহ থেকে বিচ্ছিন্ন করতে হলো মলদ্বারের বড় একটি অংশ। সম্প্রতি দক্ষিণ-পূর্ব চীনের ঝংশানে এ ঘটনা ঘটে।

ডেইলি মেইল জানায়, মাঝরাতে হাসপাতালে দৌড়াতে হয় তাকে। যেন কোনো হরর মুভির ঘটনা, যেটে দেখলে গা শিউরে ওঠে। চোখ ফিরিয়ে নিতে হয়। তার মলদ্বারের মধ্য থেকে একটি পিণ্ড বেরিয়ে আসে। ওটা ঝুলেছিল তার মলদ্বারে। ছয় ইঞ্চি লম্বা অংশটি দেহের ভেতর থেকে বেরিয়ে ঝুলতে থাকে।

সিটি স্ক্যানের রিপোর্টে বিষয়টি স্পষ্ট দেখতে পারবেন। বড় আকারে একটি পিণ্ড তার দেহের বাইরে ঝুলছে।

দ্য সান জানায়, বিশেষজ্ঞদের বিশ্বাস, টয়লেটে দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। এত সময় ধরে বসে থাকার কারণে তার পেলভিক পেশি দুর্বল হয়ে পড়ে। ওটা আর পিণ্ডটিকে ধরে রাখতে পারেনি। ওই ব্যক্তি একটানা আধা ঘণ্টা টয়লেটে বসেছিলেন বলে জানান বিশেষজ্ঞদের। এ অবস্থাকে বলা হয় রেক্টাল প্রলাপসে। এক্ষেত্রে অন্ত্রনালীর শেষের অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর বাইরে বেরিয়ে আসে।

তবে ওই ব্যক্তি ছোটকালেও একবার রেক্টাল প্রোলাপসে-তে ভুগেছিলেন। কিন্তু সেই সময় যথাযথ চিকিৎসা নেননি তিনি। এতে করে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়।

সান ইয়াত-সেন ইউনিভার্সিটির সিক্সথ অ্যাফিলিয়েটেড হসপিটালের সার্জনরা তার দেহ থেকে বেরিয়ে আসা অংশটির যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এখন তার অবস্থা শঙ্কামুক্ত।

সূত্র : এনডিটিভি/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ