শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দু’দিনের সফরে ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা নিয়েও আলোচনা হবে।

বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ