শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

শরিয়তপুরে কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কলেজছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষাণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম হালিমা আক্তার (২০)। তিনি ওই গ্রামের ক্বারী মোহাম্মদ মোবারক হোসেন মোল্লার মেয়ে ও মাদারীপুরের শিবচর উপজেলার ডা. নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত হালিমা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরের পেছনের বারান্দায় ঘুমিয়ে পড়েন তিনি।

শুক্রবার ভোর পাঁচটার দিকে হালিমা নিজের গলায় দা দিয়ে আঘাত করেন। পরে বাড়ির লোকজন শব্দ পেয়ে হাসপাতালে নেয়ার জন্য উঠানে আনলে হালিমার মৃত্যু হয়। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ