শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যেকোনও মুহূর্তে বাধতে পারে রাশিয়া-ইউরোপ যুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতায় যেকোনও মুহূর্তে বাধতে পারে রাশিয়া-ইউরোপ যুদ্ধ। মূলত, অস্ত্র নিয়ন্ত্রণচুক্তি না মানার প্রবণতা, প্রয়োজনাতিরিক্ত অস্ত্র মোতায়েন ও সামরিকমহড়া উত্তেজনাই এই সম্ভাবনার পেছনের কারণ। জার্মানির নিরাপত্তা-বিষয়ক সাময়িকী ‘মিউনিখ সিকিউরিটি’র একটি বার্ষিক প্রতিবেদনে এতথ্য জানা গেছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের এক সপ্তাহ আগে এ প্রতিবেদনটি প্রকাশ করলো তারা।

‘টু দ্য ব্রিন্ক- এন্ড ব্যাক?’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, মধ্য ও পূর্ব-ইউরোপের নিরাপত্তার জন্য ‘মাঝারিপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্ররোধ চুক্তি’র মত পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিগুলো বাস্তবায়নেও চাপ বাড়ছে।

অবশ্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো দাবি করেছে, তারা কোনভাবেই রাশিয়ার সাথে কোনও ধরণের অস্ত্র-প্রতিযোগিতা চায় না। তবে, ইউরোপের বর্তমান রুগ্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

এতে বলা হয়, এই ভয়াবহ পরিস্থিতিতে, ভুল-বোঝাবুঝি ও ভুল-হিসেবের কারণে একটি ‘অযৌক্তিক’ সামরিক সংঘর্ষ বাধার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া, পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে একটি ‘প্রতিযোগিতামূলক নিরাপত্তা পরিস্থিতি’ লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো সরাসরি রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা , রাশিয়া ও গাল্ফ অঞ্চলের প্রায় ৫শ’ উচ্চপদস্থ সরকারি ও সেনা কর্মকর্তার অংশগ্রহণে ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সূত্র: রয়টার্স/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ