মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাজানো মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে অভিযোগ করে নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠনো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে ও দেশে একদলীয় দু:শাসনকে প্রলম্বিত করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে
কারারুদ্ধ করা হয়েছে।

বিৃতিতে তারা বলেন, দেশের একজন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সুদূরপ্রসারী নীলনক্সার অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগ মূহুর্তে এ রায় ঘোষনা করা হলো। এতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রতিহিংসামূলক ও ন্যায়ভ্রষ্ট এ রায় দেশবাসী কখনোই মেনে নেবে না।

নেতৃদ্বয় ন্যায় বিচারের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে, একটি সুষ্ঠু ও অংশগ্রহনমূলক জাতীয় নির্বাচনের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ