বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১২টি বোমাসহ আটক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি বোমা উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি বোমা উদ্ধার করা হয়।

এছাড়া ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় আরও ১০টি হাতবোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানে অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি ও জামায়াত

নেতাকর্মীদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ২২টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ