বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে  জবাই করা হরিণের ২৫ কেজি মাংস ও একটি মাথা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট দাকোপ উপজেলার নলিয়ানের সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে ওই স্থান থেকে জবাইকৃত হরিণের ২৫ কেজি মাংস এবং একটি মাথা জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ও মাথা শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি সুন্দরবনের কালাবগি খালে অভিযান চালিয়ে একটি হরিণের মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়।

এইচজে