বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাংলাদেশ খেলাফত আন্দোলন লালবাগ থানা কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর লালবাগ থানা কমিটি পুনর্গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় দফতরে দলীয় প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর মাওলানা আবু বকরকে আমীর ও মাওলানা রুহুল আমীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সূলতান মহিউদ্দীন, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, দফতর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং লালবাগ থানা নেতাকর্মীবৃন্দ।

কমিটি গঠন শেষে কর্মীদের উদ্দেশে মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আমাদেরকে জোড়ালো ভূমিকা রাখতে হবে। এক ও নেক হয়ে সকল কর্মীকে কাজ করতে হবে। গণমানুষকে এ আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। খেলাফত প্রতিষ্ঠা হলেই দেশে প্রকৃত শান্তি ফিরে আসবে।

খালেদার সাজা হলে এক দফা আন্দোলনে যাবে ২০ দলীয় জোট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ