আওয়ার ইসলাম
ধর্ম ও জীবন ইসলামে উদারতাকে অতিশয় গুরুত্ব প্রদান করেছে। কোরআনে কারিমে উদার ও ক্ষমাশীল হওয়ার হুকুম দিয়ে ইরশাদ হয়েছে, ‘এবং তাতে ক্ষমা করে দেয়াটাই তাকওয়ার নিকটবর্তী। তোমরা নিজেদের মধ্যে সদাশয়তার কথা বিস্মৃত হয়ে যেয়ো না।’ –সূরা আল বাকারা: ২৩৭
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি উদার হয় সে আল্লাহর নৈকট্য লাভ করে, সে জান্নাত ও জনসাধারণের অতি সন্নিকটে থাকে এবং তার অবস্থান হয় জাহান্নামের অগ্নিকুণ্ড হতে বহু দূরে। আর কৃপণ ব্যক্তি আল্লাহতায়ালা থেকে দূরে থাকে, জান্নাত ও জনগণ থেকেও দূরে থাকে, আর সে জাহান্নামের অগ্নিকুণ্ডের অতি নিকটে অবস্থান করে।’
জীবনযাপনের ক্ষেত্রে ইসলাম বিলাসিতা ও অপচয় পরিহার করে ভারসাম্য নীতি ও মধ্যপন্থা অবলম্বন করার পথ নির্দেশনা দেয়। যে সব মানুষ ভারসাম্যপূর্ণ জীবনযাপন করে এবং মধ্যপন্থী- কোরআনে তাদের প্রশংসা করা হয়েছে।
ইসলামে উদারতার অর্থ হচ্ছে- ইসলাম অমুসলিমদের জন্য যেসব অধিকার নির্ধারণ করেছে, যে শ্রেণির অমুসলিমের জন্য যেসব অধিকার স্থির করেছে সেগুলো যথাযথভাবে আদায় করা। অমুসলিম হওয়ার কারণে তাদের প্রতি জুলুম না করা ও তাদের কোনো অধিকার খর্ব না করা। তারা যেন পূর্ণ নিরাপদে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করা। তাদের মধ্যে কেউ কোনো বিপদের সম্মুখীন হলে শুধু অমুসলিম হওয়ার কারণে তার সাহায্য-সহযোগিতা কিংবা দান-সদকা (নফল) থেকে বিরত না থাকা।
কিন্তু আফসোসের বিষয় হলো- অনেকেই ভাবেন, উদারতার অর্থ হলো- সব ধর্মকে সঠিক বলা ও যে কোনো ধর্মের অনুসরণকে বৈধ বলা। অনেকে আবার মনে করেন, উদারতা প্রমাণের জন্য মুসলিমদেরকে অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন ও তাদের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
কোনো মুমিন-মুসলমান উদারতার নামে শৈথিল্যবাদী হতে পারে না। উদারতার মানে ঈমান-আকিদা বিসর্জন দেওয়া নয়।
সম্প্রতি যুক্তরাজ্যের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, নাস্তিকরা ধার্মিকদের তুলনায় কম উদার। অর্থাৎ ধার্মিকরা উদার মন-মানসিকতাসম্পন্ন। গবেষণায় বলা হয়েছে, ধার্মিক মানুষ ভিন্ন মতের প্রতি বেশি সহনশীল।
গবেষণা দলটি যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের ৭৮৮ জনের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্তে পৌঁছেছে।
গবেষণায় বলা হয়, অবিশ্বাসী ধর্মহীনেরা নিজেদেরকে ধার্মিকদের তুলনায় বেশি উদার ও সহনশীল মনে করে থাকে। কিন্তু বাস্তবতা তার বিপরীত। তাদের তুলনায় ভিন্নমত ও ভিন্ন চিন্তার মানুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর মাতà§